Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গাজীপুরে শ্রমিক অসন্তোষে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ বলেছেন, শান্তিপ্রিয় শ্রমিকরা রাস্তাঘাট অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর করতে পারে বলে আমাদের মনে হয় না। আমরা বিশ্বাস করি এর সঙ্গে কুচক্রী মহল জড়িত। এটাতে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ বলেন, ইতোমধ্যে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এরই মধ্যে কিছু কুচক্রী মহল শ্রমিকদের সঙ্গে মিশে পরিস্থিতি খরাপ করার চেষ্টা করছে। এজন্য ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবেশ শান্ত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছে।

   

কিছু অসাধু বা কুচক্রী মহল কারখানা ভাঙচুর ও পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। গার্মেন্টস শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য র‌্যাব-১ ও বিজিবি একসঙ্গে কাজ করছে। আমরা শ্রমিকদেরকে কাজে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এই এলাকায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। যেহেতু বেতন ৮ হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ করা হয়েছে তাই আমরা বিশ্বাস করি শ্রমিকরা শান্ত থাকবে। কোনাবাড়ী এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

ব্রিফিংকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেনসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।