Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে বাসচাপায় স্বামী–স্ত্রীর মৃত্যু

admin • 15 Apr 2024, 09:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাসচাপায় স্বামী–স্ত্রীর মৃত্যু

গাজীপুরে কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় গতকাল রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ ও তাঁর স্ত্রী তানজিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ নামে একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। পরে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী–স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।