Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় ক্ষুব্ধ শ্রমিকদের আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গাজীপুরে পোশাক কারখানায় ক্ষুব্ধ শ্রমিকদের আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা।

 

সোমবার বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে উত্তেজিত শ্রমিকেরা আগুন ধরিয়ে দেয়। এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরও করেন শ্রমিকেরা।

   

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন।

 

খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেন।

   

একপর্যায়ে কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ না দেওয়ায় আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করেন।

   

একপর্যায়ে তাঁরা কারখানায় আগুন দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

   

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন সিদ্দিক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।