Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

admin • 13 Nov 2022, 09:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন। ছয় ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে।

 

রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

তিনি আরও বলেন , আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

 

প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।