Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

গাইতে গাইতে মঞ্চ থেকে পড়ে গেলেন গায়ক ( ভিডিও)

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাইতে গাইতে মঞ্চ থেকে পড়ে গেলেন গায়ক ( ভিডিও)

দেখতে অবিকল সংগীত সুরকার ও র‌্যাপার বাদশা হিসেবে খ্যাত আদিত্য প্রতীক সিং সিসোডিয়ার মতো। মাইক হাতে গাইছিলেন। সামনে দর্শকদের চিল চিৎকার। হঠাৎ স্টেজ থেকে নিচে পড়ে গেলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বাদশার জন্য চিন্তা করতে থাকেন। ওভাবে পড়ার পরে কেমন আছেন জনপ্রিয় গায়ক? এই প্রশ্নে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এমন পরিস্থিতিতেই মুখ খুললেন শিল্পী। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘এ আমি নই, তবে যেই হোক না কেন আশা করি তিনি সুস্থ আছেন।’

https://twitter.com/i/status/1680864937013399555

বাদশা গানের পাশাপাশি নানা ব্যবসার সঙ্গে যুক্ত। আবার সিনেমাও প্রযোজনা করেছেন তিনি। এর আগে হানি সিংয়ের টিমে ছিলেন বাদশা। কিন্তু পরে সেখান থেকে বেরিয়ে এসে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়েন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হানি সিংকে স্বার্থপর বলেছিলেন বাদশা। তার অভিযোগ, কাজের আগে সাদা কাগজে সই করিয়ে নিতেন হানি। সেই সময়টা খুব কঠিন ছিল বলেই জানান জনপ্রিয় র‌্যাপার।

এর আগে ‘গেন্দা ফুল’ গানটি নিয়ে অন্য এক বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। লোকসংগীত শিল্পী রতন কাহারের গান ব্যবহার করেও তাকে স্বীকৃতি না দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সময় ক্ষমা চেয়ে রতন কাহারের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।