Friday, 4 September 2026
শিরোনাম
ফিচার

গরমে শরীর ঠান্ডা রাখতে পান করুন পাকা আমের লাচ্ছি

admin • 08 Jun 2024, 06:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গরমে শরীর ঠান্ডা রাখতে পান করুন পাকা আমের লাচ্ছি

চলছে পাকা আমের মৌসুম। বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। এখনই সময় পাকা আম দিয়ে দারুণ সব পদ তৈরি করে খাওয়ার। চাইলে এই গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন পাকা আমের লাচ্ছি। কিভাবে তৈরি করবেন পাকা আমের লাচ্ছি দেখে নিন রেসিপি-

উপকরণ: ১. পাকা আম ২টি ২. টকদই ৩. বিট লবণ ৪. লেবুর রস ৫. খোয়া ক্ষীর ৬. বরফ ও ৭. চিনি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি: প্রথমে পাকা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে টকদই ও পাকা আমের টুকরোগুলো দিয়ে চিনি মিশিয়ে নিতে হবে।

এবার ভালো করে ব্লেন্ড করে নিন। একবার ব্লেন্ড করার পর আরও একবার করতে হবে। এবার এই মিশ্রণের সঙ্গে বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

তারপর খোয়া ক্ষীর ও বরফ মিশিয়ে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন। ব্যাস, রেডি পাকা আমের লাচ্ছি। একটি কাঁচের গ্লাসে এই লাচ্ছি ঢেলে নেওয়া পর তারপর উপর আমের কুচি ছড়িয়ে নিতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।