Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গণমাধ্যম রাষ্ট্রক্ষমতার ভারাসাম্য বজায় রাখে: সিইসি

admin • 29 Jan 2023, 08:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গণমাধ্যম রাষ্ট্রক্ষমতার ভারাসাম্য বজায় রাখে: সিইসি

দেশের যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, গণমাধ্যম সবসময়ই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সেসব ঘটনার তথ্য তুলে ধরতে গণমাধ্যমে দায়িত্বরত সাংবাদিকরা আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও পুরোনো কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, মিডিয়ার ভূমিকা নিয়ে খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা যদি মিডিয়াকে দেশ থেকে একেবারেই ব্লাকআউট করে দিতে পারি, তাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। রাষ্ট্রই বিনষ্ট হয়ে যাবে। মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে। মিডিয়া সবাইকে চাপে রাখে। মিডিয়ার কারণে আমরা কিন্তু চাপে থাকি। কী বলতে কী বলে ফেলি। কোনটা বলতে হবে, কোনটা গোপন রাখতে হবে। কারণ মিডিয়া তো সব প্রচার করে দেবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।