Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

খ্রিষ্টান রীতি মেনে জার্মান প্রেমিককে বিয়ে করলেন সৃজিতা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খ্রিষ্টান রীতি মেনে জার্মান প্রেমিককে বিয়ে করলেন সৃজিতা

বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। খ্রিষ্টান রীতি মেনে একটি গীর্জায় বিয়ে করেন উত্তরন ও নজর খ্যাত বাঙালি অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার (২ জুলাই) জার্মানির একটি গীর্জায় খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে করেন অভিনেত্রী।

এদিন সৃজিতার পরনে ছিল সাদা রঙের গাউন। অন্যদিকে কালো স্যুট পরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক। তাদের বিয়ের ছবি ঠিক যেন রূপকথার মতো!

মাইকেল বহম পেপের সঙ্গে বিগত তিন বছর সম্পর্কে রয়েছেন সৃজিতা। জার্মানির বাসিন্দা হলেও কাজের তাগিদে বর্তমানে ভারতে থাকেন তিনি।

২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। গতবছর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রপোজ করেছিলেন মাইকেল বহম পেপ।

খ্রিষ্টান রীতিতে বিয়ের পর বাঙালি রীতিতেও বিয়ে করবেন তারা। এই বছরের শেষেই টোপর মাথায় দেখা যাবে জার্মান পাত্রকে।

বিগ বস সিজন ১৬-এ জনপ্রিয়তা পান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। তিন বছর ধরেই কমিটেড সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এই বছরের শেষেই বাঙালি মতে বিয়ে করবেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।