Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোলা সয়াবিন বোতলজাত করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

admin • 10 Jan 2023, 07:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোলা সয়াবিন বোতলজাত করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রাম জেলা সদরের আদর্শ পৌরবাজার ও ভেলাকোপা বাজারে অভিযান চালিয়ে অন্য কোম্পানির লেভেল লাগানো বোতলে খোলা সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়িরা হলেন- আদর্শ পৌর বাজারের সবুজ হোটেলের মালিক সবুজ মিয়া ও ভেলাকোপা বাজারের এরশাদুল ট্রেডার্সের মালিক এরশাদুল ইসলাম। তবে অভিযানের সময় এরশাদুল উপস্থিত না থাকায় তার ম্যানেজার আশরাফুল আলমের উপস্থিতিতে জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ভেলা কোপার এরশাদুল ট্রেডার্স অন্য কোম্পানীর লেভেল লাগানো বোতলে খোলা সয়াবিন তেল ভরিয়ে অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ওই ব্যবায়ীর ২০ হাজার টাকা জরিমান করা হয়। এসময় তার প্রতিষ্ঠানথেকে শতাধিক খালি বোতল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, আদর্শ পৌর বাজারের সবুজ হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রি করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে সদর উপজেলা স্যানেটারি কর্মকর্তা রফিকুল ইসলামসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।