Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
সারা দেশ

খোকসায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে প্রশাসন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
খোকসায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে প্রশাসন
রাসায়নিক সারের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থানে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন। সোমবার (২৯'আগষ্ট) দুপুরে উপজেলার সকল ডিলার এবং সাব ডিলারদের মনিটরিংসহ অতিরিক্ত মূল্যে সার বিক্রয় না করতে সতর্ক করা হয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন।   এদিকে উপজেলা প্রশাসনের এমন নজরদারির প্রশংসা করেছে ভুক্তভোগী মহল।   জানা যায়, উপজেলায় মোট ২২ জন ডিলার রয়েছে। এর মধ্যে ১০ জন বিসিআইসি ডিলার এবং ১২ জন বিএডিসি ডিলার।   অভিযোগ উঠেছে, বিএডিসি এর পরিবহন ঠিকাদারেরা ও কিছু ডিলাররা অতিরিক্ত মুনাফা লাভের আশায় বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গত মাসের ২২ তারিখে সরকারিভাবে শুধু ইউরিয়া সারের দাম বাড়লেও ডিলার ও খুচরা বিক্রেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধোঁয়া তুলে সব সারেরই দাম বাড়িয়ে দিয়েছে।   এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, উপজেলার সকল ডিলার এবং সাব ডিলারকে কঠোর তদারকিতে রাখা হয়েছে। তাদের গুদামে নজরদারি চলছে যাতে করে অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করতে না পারে। মিরর/ এম আর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।