Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
কৃষি ও প্রকৃতি জেলার খবর

খোকসায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
খোকসায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

দু'চোখ যেদিকে যায় চোখে পড়ে সরিষা ফুলের মনজুড়ানো দৃশ্য। কাঁচা হলুদের সেই ছন্দে হাসি ফুটেছে চাষিদের মুখে। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কুষ্টিয়ার খোকসার কৃষকের স্বপ্ন। কৃষকরা বলছেন, উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ায় সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন তারা। উপজেলা কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণের বেশি জমিতে সরিষা উৎপাদন হয়েছে এই উপজেলায়।

 

করোনার ভয়াবহতা, বিশ্ব অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় দেশের সার্বিক উন্নয়নে কৃষির উন্নতির কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী দেশের এক ইঞ্চি কৃষিজমিও যাতে অনাবাদি না থাকে সে লক্ষ্যে কাজ করে চলেছে কৃষি বিভাগ। খোকসাতে কৃষিতে সাফল্য এসেছে। রেকর্ড হয়েছে অল্প জমিতে বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের। এই উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খোকসার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।

স্বল্প সময়ে চাষ সম্ভব বলে চাষিরা সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা চাষে সার বা সেচও লাগে না খুব একটা, তাই স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে চাষ।

বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চফলনশীল (উফশি) বারি-১৪, বারি-৯, সরিষা-১৫, বিনা সরিষা-৯, বিনা সরিষা-৪ ও স্থানীয় টরি-৭ চাষ করছেন। আগামী বছর সরিষা চাষ আরও বাড়বে বলেও জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, শুধু সরিষা আবাদ নয় অন্যান্য ফসল ও ফল-ফলাদি উৎকৃষ্টভাবে বৃদ্ধির লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।