Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।