Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, আটক ১

admin • 05 Dec 2022, 06:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, আটক ১

কুষ্টিয়ার খোকসায় অবৈধ ভেজাল গুড় তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানার মালিকের ভাইকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে  শহরের ডাকবাংলো রোডে দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারাখানায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। তিনি জানান , আখের গুড়ের পরিবর্তে মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে।

   

এমন সংবাদের ভিত্তিতে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও তারা পূণরায় একইভাবে ভেজাল গুড় তৈরি করছিলো। তিনি আরো জানান অবৈধ ভেজাল গুড় তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারখানার দায়িত্বে থাকা রাজকুমার বিশ্বাসকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

   

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।