Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত

admin • 29 Nov 2022, 05:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (২৯ নভেম্বর) দুদিনব্যাপী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

 

‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ - এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার বুলবুলে খাতুন প্রমুখ।

 

বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা সবুজ চত্বরে ১৪টি স্টলের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।