Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

খোকসায় অস্ত্র সহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খোকসায় অস্ত্র সহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক

কুষ্টিয়ার খোকসায় আগ্নেয়াস্ত্রসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক হয়েছে। বুধবার রাতে জানিপুর ইউনিয়নের নাগড়পাড়া চরের শিব মন্দিরের নিকট প্রশান্ত শিকদারের মোটরসাইকেল ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে আটক করে।

আটক দুজন গোপগ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের উসমান প্রামানিকের ছেলে হাসান ও একই ইউনিয়নের বড়ইচারা গ্রামের জব্বার মোল্লার ছেলে সজিব মোল্লা।

ভুক্তভোগী প্রশান্ত শিকদার জানান, শিব মন্দির থেকে ফেরার সময় ৫/৬ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী দুইজন ছিনতাইকারীকে ধরে ফেললে বাকিরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আটকদের মন্দিরে ডিউটিরত পুলিশের নিকট সোপর্দ করলে তাদের দেহ তল্লাসী করে একটি দেশী তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মোটরসাইকেল ছিনতাইকালে অস্ত্র সহ দুজনকে আটক করা হয়েছে। এবং আটকদের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা গেছে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক দুজনের মধ্যে হাসান নামের ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।