Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

খুলনার কয়রায় আগুনে দোকান, গোডাউন ভস্মিভূত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খুলনার কয়রায় আগুনে দোকান, গোডাউন ভস্মিভূত

খুলনার কয়রার দেও‌লিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের মৎস্য ব্যবসা‌য়ীদের ঘরে আগুন লাগে। প্রায় একঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের আনে।

 

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল ও ম‌নিরুল ইসলামের মৎস‌্য ব্যবসার ঘরে থাকা ককসেট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশ্ববর্তী গা‌জী ট্রেডার্সের ক্রোকা‌রিজের দোকা‌ন মুহু‌র্তের মধ্যে পুড়ে যায়। আগুন ছ‌ড়িয়ে পড়লে মুনছুর মোড়লের বস‌তি ঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকানসহ আশপাশের কিছু ঘর আগু‌নে পু‌ড়ে ব্যাপক ক্ষ‌তি হয়।

   

তাৎক্ষ‌ণিক খবর পে‌য়ে কয়রা ফায়ার সা‌র্ভি‌স ও পু‌লিশ সদসরা ঘটনাস্থলে এ‌সে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় পৌনে একঘন্টার অ‌ভিযানে আগুন নেভানো সম্ভব হয়। কোন মানুষ হতাহত না হলেও আসবাবপত্র, অবকাঠা‌মোসহ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষ‌তি হয়।

   

স্থানীয় হাসিনা খাতুন বলেন, কয়রা উপ‌জেলায় দেও‌লিয়া বাজা‌রের ম‌নিরুল সানার ভাড়া‌টিয়া ঘ‌রে আগুন লা‌গে। কিভাবে লেগেছে সেটা জা‌নিনা।

   

প্রত‌্যক্ষদর্শী মোঃ রা‌সেল আহাম্মেদ জানান, মৎস‌্য ব‌্যবসা‌য়ি আফজা‌লের ঘরের দরজার মু‌খে হঠাৎ আগুন জ্বল‌তে দে‌খেন। এক মি‌নি‌টের ম‌ধ্যে কক‌সেটে এ লাগা আগুন মুহু‌র্তের ম‌ধ্যে আশপাশ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

   

স্থানীয়‌ ইউ‌পি সদস‌্য মাছুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকা‌রিজের দোকানের ৫ লক্ষা‌ধিক টাকার মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। এছাড়া ক‌য়েক‌টি চায়ের দোকান ও বসতঘর পুড়ে যায়।

   

কয়রা স্টেশ‌নের ফায়ার সা‌র্ভি‌সের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, তাৎক্ষ‌ণিক খবর পেয়ে ঘটনাস্থ‌লে এ‌সে পৌ‌নে একঘন্টার অ‌ভিযা‌নে আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।