Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনায় রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য

admin • 23 Jul 2026, 10:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলনায় রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য

খুলনার পাইকগাছা উপজেলায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে অস্বাভাবিক এ পরিবর্তন লক্ষ্য করেন। পরে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় যান।

জানা গেছে, ওই বেকারির প্রায় ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেছিলেন। এ উপলক্ষে সকালে তারা স্থানীয় বাজারের এক মাংস বিক্রেতার দোকানে গেলে বিক্রেতা জানান, সেদিন জবাই করা গরুর মাংস শেষ হয়ে গেছে। তবে ফ্রিজে সংরক্ষিত মাংস থেকে দিতে পারবেন। পরে সকাল ১০টার দিকে চার কেজি মাংস কিনে নিয়ে রান্না শুরু করা হয়।

রান্নার একপর্যায়ে দেখা যায়, মাংসের স্বাভাবিক লাল রং পরিবর্তিত হয়ে সবুজ হয়ে যাচ্ছে। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়।

এ বিষয়ে মাংস বিক্রেতা দাবি করেন, তিনি ভালো মাংসই দিয়েছেন। তার মতে, রান্নার সময় কোনো রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে। একই মাংস অন্য ক্রেতারাও কিনেছেন, তবে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করতে পারে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।