Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin • 23 Jul 2026, 10:29 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট এলাকায় একটি পরিত্যক্ত ঘরে থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জলমা ইউনিয়নের তেতুলতলা আশিক সড়কের শেষ প্রান্তের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তার শরীরের বিভিন্নস্থানে আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা মঙ্গলবার (২১ জুলাই) কোনো এক সময় তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয়রা বিদ্যুতের খুঁটির নিচে থাকা পরিত্যক্ত একটি ঘরের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মরদেহের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে কাজ করছে পুলিশ বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।