Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

খিলগাঁওয়ে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
খিলগাঁওয়ে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় মো. নাসির (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নাসির পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এক নারীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল।

এ নিয়ে স্ত্রীর সঙ্গে নাসিরের ঝগড়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে এসআই বলেন, কোনো ঝগড়া হয়নি বলে দাবি করেছেন তার স্ত্রী। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মো. নাসিরের শ্যালক সাব্বির হোসেন বলেন, আমার বোন ও বোন জামাই সিপাহীবাগ ভূতের গলি এলাকায় ভাড়া থাকতেন। এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান তিনি। দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে দরজা খোলার জন্য অনেকবার ডাকাডাকি করি আমরা। কিন্তু দরজা না খোলায় জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি নাসির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর দিলে পুলিশ বাসায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।