Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি,রাতে নেয়া হচ্ছে হাসপাতালে

admin • 27 Mar 2024, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি,রাতে নেয়া হচ্ছে হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ গুরুতর অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে তাকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন।

প্রসঙ্গত, এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ মার্চ বাসায় ফেরেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।