Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার জন্মদিনে কুমারখালীতে দোয়া মাহফিল

admin • 15 Aug 2025, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার জন্মদিনে কুমারখালীতে দোয়া মাহফিল

‎কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎

 

‎শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় কুমারখালী পৌর বিএনপির কার্যলোয়ে উপজেলা বিএনপি, পৌর বিএমপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

‎ ‎কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। ‎

 

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ‎ সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ‎

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, উপজেলা কৃষকলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোজাম্মেল হোসেন-সহ অনেকই। ‎ ‎ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল কুমারখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।