Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

খাগড়াছড়িতে জিপ উল্টে প্রাণ গেল যুবকের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে জিপ উল্টে প্রাণ গেল যুবকের

খাগড়াছড়ি সদর উপজেলায় জিপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত ওই যুবকের নাম মো. মনির হোসেন (২৪)। তিনি ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। মনির পেশায় একজন গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না।

 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।