Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
এক্সক্লসিভ

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ

ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাত আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ।

 

তিনি বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

’ তবে তাৎক্ষণিক তাদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিছুই জানানো হয়নি। জিম্মিদের উদ্ধার করতে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

 

র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

 

জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। তবে ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।