Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার নাবিদের উপর হামলা ও গাড়ি বহর ভাঙচুর।

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার নাবিদের উপর হামলা ও গাড়ি বহর ভাঙচুর।

পঞ্চগড়ে ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেলপথমন্ত্রীর পুত্র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। রোববার গভীর রাতে জেলার বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের বৈরাতি উচ্চ বিদ্যালয়ে  মাঠে এই হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়।

 

পরে ব্যারিস্টার কৌশিক হামলার শিকার হয়েছে লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

আহতরা হলেন-বোদা পৌর এলাকার আব্দুল গাফফার (১৯), মোমিন (২০), মুন্না (২২), সুজন (২৭), মশিউর রহমান (২৪), সাম্য(২৫), হাবিবুর রহমান (২৩), মামুনুর রশিদ(২১), ফিরোজ আলম(২৫), সিফাত(২২), রিপন(২৭), সিফাত(১৮), মুসা (১৮), শামিম হোসেন। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।'

 

মুঠোফোনে মন্ত্রীপুত্র কৌশিক নাহিয়ান নাবিদ গণমাধ্যমকর্মীদের জানান, বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েত হুসেন সবুজ এবং সাধারন সম্পাদক আনজাম পিয়াল সহ ৪০ থেকে ৫০জন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী নিয়ে সংগঠনকে গতিশীল করার জন্য পাঁচপীর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেখানে প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধীবেশনে রাত ১২টার পর ইউনিয়ন আওয়ামীলীগ কে সাথে নিয়ে একটি সিদ্ধান্ত নেই যে আজ এখানে সভাপতি সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা যাবেনা।  এ সময় আমরা যখন স্কুল থেকে বের হয়ে গাড়িতে উঠেছি ঠিক সে সময় পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এসময় যদি ছাত্রলীগ যুবলীগের কর্মীরা না থাকতো তাহলে আমি রক্ষা পেতাম না। আমাদের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলা হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আমার সাথে থাকা ১৫ থেকে ২০ জনকে আহত করেন।

 

বোদা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনজাম পিয়াল জানান, গেল রাতে পাচপীর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলে আমাদের উপর হামলা হয়েছে। পরে ফিরে আসে বোদা  উপজেলা ছাত্র্র্র্র্র্র্র্রলীগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে প্রশান্ত সেন এবং সাধারন সম্পাদক মতিউর রহমান মন্নার নাম ঘোষনা করা হয়। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

 

পাচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের  যুগ্ম সাধারন সম্পাদক অজয় কুমার জানান, নাবিদ ভাইকে ভূল বুঝিয়ে হামলার ঘটনাকে আমার দিকে ইংগিত করা হচ্ছে। অথচ আমি হামলার সময় সেখানে উপস্থিত ছিলাম না। প্রথম অধিবেশনের পর আমি চলে এসেছিলাম কারন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি কোন গোপন আলোচনায় থাকতে পারবোনা। তাছাড়াও নাবিদ ভাইয়ের জন্য ইউনিয়ন পরিষদে খাওয়ার আয়োজন করা হয়েছিল।'

 

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা জানান রেলপথমন্ত্রীর পুত্রের উপর হামলার ঘটনাটি শুনেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।