Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

কুষ্টিয়ার খোকসায় প্রাণী সম্পদ প্রদর্শনী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় প্রাণী সম্পদ প্রদর্শনী

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

শনিবার(২৪'ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় খোকসার খামারিরা তাদের পোষা গরু , ছাগল, পাখি, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে।

মেলায় ৪০ টি স্টলে খামারীরা পশু,পাখি,ঔষধপত্র সহ বিভিন্ন গো খাদ্য প্রদর্শীত করে। এবং মেলা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করছেন এমপি জর্জ। ছবি: মিরর অব বাংলাদেশ

মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাহিনা বেগমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানসহ আরো অনেকে।

এছাড়াও উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।