Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল ডক্টর চেম্বার’র শুভ উদ্বোধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল ডক্টর চেম্বার’র শুভ উদ্বোধন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় "ডিজিটাল ডক্টর চেম্বার" শুভ উদ্বোধন হয়েছে। (৩ মার্চ) শুক্রবার বিকেলে খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ড়া. কামরুজ্জামান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা শামীম আহমেদ, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ রাজা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখ।

 

সে সময় বক্তারা বলেন হাতের কাছেই ডিজিটাল চিকিৎসা সেবা, খোকসা ডিজিটাল ডক্টর চেম্বারে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ল্যাব অর্থাৎ ডিজিটাল ডক্টর চেম্বার একটি অত্যাধুনিক ল্যাব হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করেন। খোকসা মানুষের সেবায় সর্বদা যেন খোকসা ডিজিটাল ডক্টর চেম্বার নিয়োজিত থাকে।

 

উক্ত অনুষ্ঠানে খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস,মিলন, সাংগঠনিক সম্পাদক মনোজিৎ মন্ডল, খোকসা উপজেলা সকল ল্যাবের প্রধানগণ, স্থানীয় জনসাধারণ, ডিজিটাল ডক্টর চেম্বারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

এছাড়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রঞ্জন কুমার ভৌমিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।