Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

admin • 16 Aug 2025, 01:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরকারি ৩শ’ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পোড়াদহ নতুন বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রাকটি আটক করা হয়। বর্তমানে চালসহ ট্রাকটি মিরপুর থানার হেফাজতে রয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাজার এলাকায় সরকারি চোরাই চাল কেনাবেচা হচ্ছে। পরে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আনছারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিতে সরকারি ৩শ’ বস্তা চাল পাওয়া যায়।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ও হেলপার জানিয়েছেন চালগুলো ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় আনা হচ্ছিল। তবে কার কাছে সরবরাহ করা হচ্ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে আটক করা চাল ও ট্রাক থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।