Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন বিষয়ক কর্মশালা ও উপকরণ বিতরণ

admin • 27 Aug 2022, 05:09 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন বিষয়ক কর্মশালা ও উপকরণ বিতরণ
কুষ্টিয়ায় স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন বিষয়ক কর্মশালা ও উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ননের রায়পাড়া এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।   ফুটস্টেপ্স বাংলাদেশের সহযোগিতায় স্মাইল ইন লাইফ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মাইল ইন লাইফের প্রেসিডেন্ট বাপ্পি।   বারুইপাড়া ৬নং ওয়ার্ড সদস্য মাসুম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী বিপুল হোসেন, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য কানিজ ফাতেমা, দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম জামাল, সাংবাদিক সাইফুল, স্মাইল ইন লাইফের শিশির, বিপ্লব আহমেদ, আবদুল মজিদ, জুয়েল, পরিমল রায়, সুধা রানীসহ অন্যান্যরা। পরে প্রায় শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।