জেলার খবর
কুষ্টিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো ৩ কিশোরের প্রাণ
admin
• 09 Sep 2022, 09:49 PM
• পঠিত 2 বার
কুষ্টিয়ায় দ্রুতগামী দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কিশোর। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেল যোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক কিশোর।
অফিসার ইনচার্জ আরও জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনার শিকার হয় তারা। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





