Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মৃনাল কান্তি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি গোপা সরকার, সাংগঠনিক সম্পাদক নারয়ণ চন্দ্র, আমিরুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, সদর থানা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম সদর, হাসিব, হেলাল উদ্দীন প্রমুখ।

বক্তাগণ বলেন ড. ওয়াজেদ মিয়া একজন নির্লোভ মানুষ ছিলেন। তিনি সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। তার পরোপকারী জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলেরই মানবকল্যাণে নিয়োজিত থাকা উচিত।

উল্লেখ্য ২০০২ সালে প্রথম প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ড. এম এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি নির্বাচিত হন। পরিষদের জন্মলগ্ন থেকেই এর মূল্য লক্ষ্য ছিলো যুগপৎ তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যপরিধি বিস্তার ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করা। প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম.এ. ওয়াজেদ মিয়া সব সময়ই ছাত্র, শিক্ষক, যুবক ও মহিলাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক অবক্ষয় রোধের প্রয়োজনীয়তা অনুভব করেছেন।

আলোচনা শেষে কেক কাটা হয়। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমাজের সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।