Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

কুষ্টিয়ায় নিজ গলায় অস্ত্র চালিয়ে যুবকের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিজ গলায় অস্ত্র চালিয়ে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ গলায় ধারাল অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেছে সোহেল রানা (২৭) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবক। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক একই গ্রামের এজের বিশ্বাসের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদরন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  সোহেল রানা সকালে মাঠে কাজে গিয়ে নিজ হেফাজতে থাকা ধারাল হাসুয়া দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরে রক্তাক্ত অবস্থায় গলাধরে সে দৌড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় মাঠের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়।

 

অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত ডাক্তার সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে সোহেল রানা মারা গেলে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।