Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় জাসদের উদ্যোগে কম্বল বিতরণ

admin • 23 Jan 2023, 08:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জাসদের উদ্যোগে কম্বল বিতরণ

 কুষ্টিয়ার মিরপুরে জাসদ সভাপতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে।

(২৩ জানুয়ারী) সোমবার দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে অস্বচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, জাতীয় নারী জোট মিরপুর পৌর শাখার সভাপতি সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, পৌর জাতীয় যুবজোট শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।