কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গাঁজাসহ জুয়েল আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করছে র্যাব। রোববার রাতে উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল আহম্মেদ একই এলাকার আতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ জুয়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। পরে মাদকসহ তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।





