Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

কু‌ষ্টিয়ায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুইজন‌কে কু‌পি‌য়ে হত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কু‌ষ্টিয়ায় আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুইজন‌কে কু‌পি‌য়ে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌ‌নে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রা‌মে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হ‌লেন দেবীনগর গ্রা‌মের মৃত চাঁদ আল‌ীর ছে‌লে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়‌নের খানপুর গ্রা‌মের আতিয়ার শে‌খের ছে‌লে আব্দুল শেখ (২৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার বি‌কে‌লে মিন্টু চৌ‌কিদা‌র ও ছা‌লি‌ম গ্রু‌পের অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। রা‌তে বিরোধের জের ধ‌রে মিন্টু চৌ‌কিদা‌রের সমর্থকরা দেশীয় অস্ত্র নি‌য়ে ছালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থ‌লে থাকা ছা‌লি‌মের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডল‌কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

 

ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ‌খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জা‌কির হো‌সেন ব‌লেন, স্থানীয় মিন্টু চৌ‌কিদার ও ছা‌লিম হো‌সেন গ্রু‌পের ম‌ধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নি‌য়ে এই হত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।