Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় ২ শিশু হত্যায় চাচির মৃত্যুদণ্ড, দাদির যাবজ্জীবন

admin • 31 Jan 2023, 09:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমিল্লায় ২ শিশু হত্যায় চাচির মৃত্যুদণ্ড, দাদির যাবজ্জীবন

কুমিল্লার মুরাদনগরে দুই শিশু হত্যার মামলায় চাচি ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং দাদি মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

 

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তরা আদালতে কান্নায় ভেঙে পড়েন। মৃত শিশু ইয়াছিন আরাফাত (৮) মো. বিল্লাল হোসেনের ছেলে ও মো. জসিম (৭) শাহ আলমের ছেলে।

 

কুমিল্লার মুরাদনগরে দুই শিশু হত্যার মামলায় চাচি ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং দাদি মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তরা আদালতে কান্নায় ভেঙে পড়েন। মৃত শিশু ইয়াছিন আরাফাত (৮) মো. বিল্লাল হোসেনের ছেলে ও মো. জসিম (৭) শাহ আলমের ছেলে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) এবং একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর এলাকায় আরাফাত ও জসিম নামে দুই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আরাফাতের বাবা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে ওই বছরের সেপ্টেম্বর মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, মামলার সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আদালত ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং মাজেদাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।