Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম এসব তথ্য জানান।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোডে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে উঠে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, সম্পন্ন চক্রবর্তী ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হকসহ কয়েকজন যাত্রী।

 

পথে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে থাকে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।