কুমারখালী বিএনপির অন্যতম ঘাঁটি হিসাবে সারাদেশে পরিচিত রয়েছে। হাসিনা সরকার থাকাকালীন সময় আন্দোলন সংগ্রামের ব্যাপক নজির রয়েছে এই উপজেলায়। আগামী ১৯শে আগষ্ট কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আর এই সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু। দীর্ঘ ১৭ বছর ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছেন রাসেল উদ্দিন বাবু।
আর তাই ত্যাগী নেতা কর্মীরা মনে করেন রাসেল উদ্দিন বাবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে।
জানা গেছে, রাসেল উদ্দিন বাবুর কুমারখালী উপজেলা জুড়ে রাজনীতিতে ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। বিশেষ করে কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছাড় প্রামানিকের সাথে রয়েছে রাজনৈতিক ঘনিষ্ঠতা।
লড়ছেন একই প্যানেলে, যার ফলে ত্যাগী নেতাকর্মীরা মনে করছেন রাসেল উদ্দিন বাবুই এই সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হবেন।আর এর মধ্য দিয়ে কুমারখালী উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে।
কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রাসেল উদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর হাসিনা সরকারের হামলা মামলার শিকার হয়েছি।আন্দোলন সংগ্রামে সব সময় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে লড়েছি। আশা করি এই সম্মেলনে যারা ভোটার রয়েছেন তারা আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন। সে সময় তিনি সকলের কাছে দোয়া ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।





