Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করা প্রধান শিক্ষক আটক

admin • 22 Feb 2023, 07:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করা প্রধান শিক্ষক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ (৫০) কে বুধবার ভোর রাতে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

মঙ্গলবার বিভিন্ন অবিভাবকদের সামনে প্রধান শিক্ষক মহানবী সাঃ কে কটুক্তি করায় কয়া ইউনিয়ন এর একই এলাকার এনামুল হক বাদী হয়ে কুমারখালী থানায় রাতে মামলা করেন।

 

এনামুল হক জানান, চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন অবিভাবক বিদ্যালয়ে গিয়ে আল্লাহর বিধান ও মহানবী সাঃ এর শিক্ষা থেকে ছাত্রীদের কেন দুরে সরানো হচ্ছে প্রশ্ন করলে প্রধান শিক্ষক মহানবী সাঃ সমন্ধে কটুক্তি ও কোরআন সম্পর্কে বিভ্রান্তমুলক কথা বলেন। এবং তাদের সাথে অসদাচরণ করেন।

 

পরবর্তীতে অবিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে ধর্মপ্রাণ মুসলমানেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবী করেন। এবং একজন অবিভাবকের স্বীকারোক্তির ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি তার নজরে এলে একজন মুসলমান হিসাবে মুনাফিক এর শাস্তির দাবীতে মামলা করেছেন বলে জানান তিনি।

 

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করায় মঙ্গলবার রাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। এবং বুধবার ভোরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।