কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলাউদ্দিন আহমেদ-এর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ হাজার এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক নানা কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সমাজসেবক আলাউদ্দিন আহমেদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে নৈতিক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।





