Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে জুয়া খেলার অপরাধে আটক ১৫

admin • 29 Dec 2022, 07:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জুয়া খেলার অপরাধে আটক ১৫

কুষ্টিয়া কুমারখালীতে ১৫ জন জুয়ারি ও ২ জন ওয়ারেন্টভুক্ততসহ মোট ১৭ আসামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালাতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়।

এরআগে গত বুধবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করেছিল পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ দুই হাজার ৩৩৪ টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-ওহিদুল ইসলাম (৬০), একলাচ ওরফে সরদার (৩৭), জসিম উদ্দিন (৩০), কামরুল ওরফে ইসলাম (৩০), রুহুল সর্দার (৪২), ইদ্রিস আলী সরদার (৩৮), আব্দুল জব্বার প্রামানিক (৬০), ঝুমুর সরদার (৪০), রহমান (৩০), শাহজাহান মন্ডল (৬০), জমির সরদার (২৪), রুবেল হাসান (২৮), সাইদুল ইসলাম (৪২), শাহিন মন্ডল (৪৭), আজিজ মন্ডল (৪৬)।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জন জুয়ারিকে আটক করা হয়।

 

পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। উক্ত মামলায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।