Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে কলাবাগানে মিলল নৈশ প্রহরীর লাশ

admin • 15 Jul 2026, 08:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কলাবাগানে মিলল নৈশ প্রহরীর লাশ

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বুধবার (১৫ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগানে স্থানীয়রা লাশ‌টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালী গঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের নিকট আত্মীয় চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড মেম্বর হেলাল শেখ জানান, বাদশা তার ফুফাতো ভাই। প্রায় তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

 

আজ( বুধবার) বেলা ১২টার দি‌কে সকালে স্থানীয় এক ব্যক্তি মু‌ঠোফোনে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন। বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের ইনচার্জ উপপ‌রিদর্শক(এসআই) মোহাম্মদ আলী বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

 

মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনরা শনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।