Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

কুমারখালীতে ককটেলসহ যুবক গ্রেফতার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ককটেলসহ যুবক গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে ৬টি ককটেলসহ যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউরিয়া  গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব -১২।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেফতার আসামীর হলেন- ছেউরিয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের ছেলে মো. জহুলর ইসলাম ওরফে বাবু (২৮)। রোববার রাত ৭ টা ৪৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

 

এ বিষয়ে র‍্যাব -১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ছেউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৬টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম ওরফে বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।