Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

কুমারখালীতে ইউপি সদস্য দ্বারা ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত নারীকে লাঞ্ছিতের অভিযোগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইউপি সদস্য দ্বারা ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত নারীকে লাঞ্ছিতের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সদস্য দ্বারা লাঞ্ছিত হয়েছেন ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত এক নারী। সোমবার ভিজিডির চাউলের কার্ড চাইতে গেলে ইউপি সদস্য খোকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত করেন। মঙ্গলবার ওই নারী ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

লাঞ্ছিত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মকছেদ আলীর মেয়ে আছিয়া খাতুন ওরফে রহিমা(৫০)।

 

ভুক্তভোগী রহিমা খাতুন জানান, ৬ বছর পূর্ব থেকে তিনি ভিজিডি কার্ডের চাউলের সুবিধা ভোগ করেন। তার জাতীয় পরিচয় পত্রের সাথে ভিজিডি কার্ডের নামের মিল না থাকায় তিনি গত তিনবার চাউল উত্তোলন করতে পারেননি। বিষয়টি তিনি যদুবয়রা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সদস্য খোকনকে জানালে ইউপি সদস্য তার কাছে ৫ হাজার টাকা দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্য তার ভিজিডির কার্ড নিয়ে সমাধান না করে গত ৪ মাস যাবত বিভিন্ন টালবাহানা করতে থাকেন।

 

সোমবার তিনি বিষয়টি যদুবয়রা ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান ইউপি সদস্যর নিকট থেকে কার্ড আনতে বলেন। এসময় তিনি কার্ড ফেরত চাইতে গেলে ইউপি সদস্য খোকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্যত হন। সুবিচারের আশায় পরবর্তীতে মঙ্গলবার তিনি ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

বিষয়টি জানতে ইউপি সদস্য খোকনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, বিষয়টি তিনি শুনেছেন। অসহায় একজন নারীর সাথে এমন অশালীন আচরণ খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি, খোঁজ খবর নিয়ে ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।