Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বাড়িঘর ভস্মীভূত

admin • 04 Mar 2023, 07:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বাড়িঘর ভস্মীভূত

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ বসতঘর ভস্মিভূত ।  শনিবার দুপুর ১২ টার দিকে যদুবয়রা ইউনিয়নের চাদপুর গ্রামের রুবেল আলীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্হানীয়রা জানায়, সকাল ১২টার দিকে রুবেল আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের গরুর ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তার গোয়াল ঘরে থাকা লক্ষাধিক টাকার গরু সহ বসত ঘর। আগুনে আহত হয়েছে রুবেলের বড় সন্তান জিহাদ (৬), তার শরীরের কিছু কিছু অংশ পুড়ে গেছে। রান্না ঘর থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন। ক্ষতিগ্রস্ত দিনমজুর রুবেল বলেন, আমি এখানে অল্প একটু জমিতে বাস করি।

আগুনে আমার মাথা গোজার এক মাত্র বসতঘর ও গোয়াল ঘরে থাকা গবাদিপশু সহ শেষ সম্বল সব কিছু আগুনে পুড়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব কিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে।

স্হানীয় যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, আমি আগুন লাগার সংবাদ পেয়ে মুহূর্তেই ছুটে যাই এবং ঘটনা স্হল পরিদর্শন করে তাৎক্ষণিক কিছু আর্থিক সাহায্য প্রদান করেছি পরবর্তী আমার পরিষদের পক্ষ থেকে ও উপজেলা পরিষদে আবেদনের মাধ্যমে পরিবারটির সরকারি সহায়তা প্রদান করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।