Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

'কুঁড়েঘর' ব্যান্ডের সেই তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
'কুঁড়েঘর' ব্যান্ডের সেই তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে

‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। বেঁকে গেছে তার মুখের একপাশ। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘আমি কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনো চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

 

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে গোটা বিষয়। যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’

 

তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।

 

চিকিৎসকদের পরমর্শ মোতাবেক তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।