Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ ভাড়াটে খুনি আটক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ ভাড়াটে খুনি আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সুলতানের ছেলে হেলাল, মহিউদ্দিন ও জাকির। তাদের মিঠামইন থানা হেফাজতে রাখা হয়েছে।

 

জেলা পুলিশের দাবি, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত তিন পেশাদার খুনিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ঢাকা থেকে ভাড়া করা অপরাধী চক্রের সদস্য।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই জেলার বাইরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা ভাড়াটে খুনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।