Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ইউএনও অনিন্দ্য মণ্ডল'র যোগদান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ইউএনও অনিন্দ্য মণ্ডল'র যোগদান

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অনিন্দ্য মণ্ডল যোগদান করেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বিদায়ী ইউএনও রাবেয়া পারভেজ তাঁকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বরণ করে নেন।

 

নবাগত ইউএনও অনিন্দ্য মণ্ডল ৩৪তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে নাটোরে কর্মজীবন শুরু করেন।

 

হোসেনপুর উপজেলায় যোগদানের আগে তিনি বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা বিভাগে জন্মগ্রহণকারী অনিন্দ্য মণ্ডল ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।