Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কালুখালীতে ১ম দিনের এইচএসসি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৭ শতাংশ

admin • 02 Jul 2026, 03:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কালুখালীতে ১ম দিনের এইচএসসি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৭ শতাংশ
এ বছর কালুখালী উপজেলার তিনটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো— কালুখালী সরকারি কলেজ, কালুখালী মহিলা কলেজ এবং মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা।
কালুখালী সরকারি কলেজ কেন্দ্রে ১২৭ জন, কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে ২৮০ জন এবং মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা কেন্দ্রে ৮০ জন পরীক্ষার্থীসহ মোট ৪৮৭ জন এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত রয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুই কেন্দ্রে মোট ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১১ জন অনুপস্থিত ছিল।
অন্যদিকে, মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা কেন্দ্রে কুরআন মজিদ বিষয়ে মোট ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১০ জন অনুপস্থিত ছিল।
সব মিলিয়ে উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২১ জন অনুপস্থিত ছিল। ফলে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার দাঁড়ায় ৯৫ দশমিক ৭ শতাংশ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।