Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

admin • 03 Mar 2023, 03:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় স্পিরিট পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো তিনজন। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

 

মৃত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার বারবাজার গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে নবাই মণ্ডল (৩৫), বাহার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭)। ও মোজাম্মেল হক(৩২)।

 

অসুস্থরা হলেন- কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার আমির হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৩), জাহা বক্সের ছেলে জামির আলী (৪০) ও তার স্ত্রী ছোট বুড়ি (৩০)। তারা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার বারবাজার এলাকার অবৈধ স্পিরিট বিক্রেতা খায়রুলের কাছ থেকে স্প্রিট কিনে তারা একসঙ্গে পান করেন।

 

স্পিরিট পানের কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মধ্যরাতে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে নবাই, নজরুল ও মোজাম্মেল হকের মৃত্যু হয়।

 

ওসি আরো জানান, বারবাজার এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি স্স্পিরিট বিক্রি করে আসছিলেন। এ ঘটনার পর থেকে খায়রুল পলাতক রয়েছেন।

 

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনো কোনো মামলা হয়নি। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ যশোর হাসপাতালে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।