Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
এক্সক্লসিভ

কারাগার থেকে মুক্তি পেলেন শিশুবক্তা রফিকুল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কারাগার থেকে মুক্তি পেলেন শিশুবক্তা রফিকুল

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী। শনিবার (৪ নভেম্বর) রাত সাতটা ৭টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে বের হয়ে আসেন তিনি।

 

এ সময় তার পরিবারের সদস্যরা কারাগারে বাহিরে থেকে মাদানীকে রিসিভ করেন। বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ ও পরিবার।

 

জেলার আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম মাদানীর সবকটি জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় ৭টা ৫৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়।

   

আইনজীবী আশরাফ আলী মোল্লা জানান, ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে-এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পেলেন।

   

গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। এরপর ৮ এপ্রিল মাদানির নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক।

   

এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।